২১ দিনের লকডাউনে রাজধানীর ওয়ারী - Shera TV ২১ দিনের লকডাউনে রাজধানীর ওয়ারী - Shera TV

২১ দিনের লকডাউনে রাজধানীর ওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

লকডাউন এলাকায় এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৪৬ জন। আশঙ্কা করা হচ্ছে আরো অনেকে সংক্রমিত হওয়ার। সেই আশঙ্কা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী তিন দিন মাইকিং করে লকডাউনের প্রস্তুতিগুলো এলাকাবাসীর কাছে তুলে ধরা হবে।

লকডাউনের আওতায় থাকবে যে এলাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের ওয়ারীর টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নওয়াব রোড।

মেয়র তাপস বলেন, লকডাউন এলাকায় নন কোভিড রোগীদের চিকিৎসার প্রয়োজন হলে সেটা দেয়া হবে। শুধুমাত্র ওষুধ, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের ব্যবস্থা থাকবে। তাছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ই-কমার্সের মাধ্যমে মিনাবাজার, স্বপ্নসহ অন্যান্যরা সরবরাহ করবে। সার্বক্ষণিক চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হবে। সেখানে করোনার নমুনা সংগ্রহ বুথ থাকবে। তাছাড়া ডিএসসিসির মহানগর জেনারেল হাসপাতালকে কার্যকর করে আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360