৬০ বছরের বৃদ্ধার সঙ্গে ২১ বছরের তরুনের প্রেম - Shera TV ৬০ বছরের বৃদ্ধার সঙ্গে ২১ বছরের তরুনের প্রেম - Shera TV

৬০ বছরের বৃদ্ধার সঙ্গে ২১ বছরের তরুনের প্রেম

অনলাইন ডেস্ক:
২১ বছরের তরুণের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ৬০ বছর বয়সের বৃদ্ধা। নিজের থেকে ৩৯ বছর ছোট তরুণের সঙ্গে প্রেম করা নিয়ে বন্ধুদের কথার সম্মুখীনও হতে হয়েছে তাকে। কিন্তু এতে বরং চটে গিয়ে বন্ধুকেই দূরে সরিয়ে দিয়েছেন তিনি। ঘটনা যুক্তরাষ্ট্রের ওকলাহোমা প্রদেশের। ওই নারীর নাম পাম শ্যাস্টিন। আর তার ২১ বছরের প্রেমিকের নাম জোনাথান ল্যাঙ্গেভিন।
শ্যাস্টিনের সবথেকে কাছের বন্ধুটি তার এ সম্পর্ক নিয়ে বলেন, তার বয়সের তুলনায় জোনাথান নাতির বয়সি হবে। আর এতেই ক্ষেপে যান তিনি।

শ্যাস্টিন মনে করেন, বয়স শুধু একটি সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই কথা শুনতে হয়েছে এই জুগলকে। তবে তারা তা গায়ে মাখছেন না। শ্যাস্টিন নিজে একজন কাউন্সিলর। তিনি বলেন, আমার বন্ধুর সঙ্গে ৩০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক আমার। কিন্তু সে আমার সুখ মেনে নিতে পারছে না।
গত ফেব্রুয়ারি মাস থেকে দুজনের প্রেম চলছে। একটি ডেটিং এপ থেকে দুজনার প্রেম হয়। তবে জোনাথানকে দেখলে শ্যাস্টিনের মনে হয় তার বয়স এখনো ২০ পার হয়নি। উভয়ই মহাকাশবিজ্ঞান পছন্দ করে। এ নিয়েই কথা হয় সার্বক্ষনিক। প্রেমের শুরুতে জোনাথান নিজেই জানিয়েছিলেন যে, সে সবসময়ই তার থেকে বয়সে বড়দের সঙ্গে প্রেম করতে চেয়েছে।

 

প্রেম শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় ৯০০ কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে শ্যাস্টিনের সঙ্গে দেখা করতে আসে জোনাথান। শ্যাস্টিন বলেন, তাকে দেখে আবেগে দীর্ঘক্ষণ চুমু খেয়েছি আমি। তাকে ছবির থেকেও বেশি সুদর্শন লাগছিল। শ্যাস্টিনের সঙ্গে প্রায় এক সপ্তাহ থাকেন জোনাথান। তারপর সে তার শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে তাকে থেকে যাওয়ার অনুরোধ জানান শ্যাস্টিন। সে থেকে যায় অনুরোধে সাড়া দিয়ে। সেদিনই শ্যাস্টিনের মেয়ে ও নাতির সঙ্গে দেখা করেন জোনাথান। এখনো চুটিয়ে প্রেম করে যাচ্ছেন এই দুজন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360