দেশে ২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮ - Shera TV দেশে ২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮ - Shera TV

দেশে ২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮

ডেস্ক রিপোর্ট:

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭জন।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ১ হাজার ৯০৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360