উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে - Shera TV উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে - Shera TV

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে সাহারা খাতুনকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়।

সাহারা খাতুনের ভাগ্নে মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।’

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে প্রথম দফায় আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার উন্নতি হলে ২২ জুন তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়। তবে ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয়।

অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360