নেট দুনিয়ায় ভাইরাল মাস্ক পরোটা - Shera TV নেট দুনিয়ায় ভাইরাল মাস্ক পরোটা - Shera TV

নেট দুনিয়ায় ভাইরাল মাস্ক পরোটা

অনলাইন ডেস্ক:
সকালে নাস্তায় পরোটা সবারই প্রিয়। পরোটা সাধারণত গোল, ত্রিকোণ, চার কোনা হয়। কিন্তু এবার দেখা গেল ‘মাস্ক পরোটা’।

ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামের একটি রেস্তোরাঁ প্রথম মাস্ক পরোটা বানায়। তাদের দেখাদেখি এখন গোটা ভারতে অনেকেই এমন পরোটা বানাচ্ছে।

এস সতীশ নামের এক পরোটা মাস্টার এমন দেখতে পরোটা বানিয়েছিলেন। তিনি বলেছেন, লোকজনকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করাই তাঁর উদ্দেশ্য ছিল।

মাদুরাইয়ের ওই রেস্তোরাঁ মাস্ক পরোটার ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে।  এর আগে করোনাভাইরাসের মতো দেখতে পরোটার ছবিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360