সপরিবারে করোনায় আক্রান্ত কোয়েল - Shera TV সপরিবারে করোনায় আক্রান্ত কোয়েল - Shera TV

সপরিবারে করোনায় আক্রান্ত কোয়েল

বিনোদন ডেস্ক:

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে।

টুইট বার্তায় কোয়েল মল্লিক লিখেছেন, ‘বাবা, মা, রানে (কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে) ও আমার কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে…এখন নিজে কোয়ারেন্টাইনে আছি।’

এসআর/পিআর

Developed BY: Shera Digital 360