সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শেখ গালিব রহমান এর শোক প্রকাশ - Shera TV সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শেখ গালিব রহমান এর শোক প্রকাশ - Shera TV

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শেখ গালিব রহমান এর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া… রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

বিষয়টি  নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সাহারা খাতুনের সহকারী নাজিম উদ্দিন আবির। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেরা নিউজ সম্পাদক ও প্রকাশক শেখ গালিব রহমান। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন সাবেক সরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরনীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্বল লক্ষত্র। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন।

Developed BY: Shera Digital 360