লকডাউনের দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরলেন নুসরাত-মিমি - Shera TV লকডাউনের দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরলেন নুসরাত-মিমি - Shera TV

লকডাউনের দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরলেন নুসরাত-মিমি

বিনোদন ডেস্ক:
লকডাউনের পর  ‘এসওএস কলকাতা’-র ছবির  শুটিং দিয়ে কাজে ফিরলেন কলকাতার দুই জনপ্রিয় তারকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।

ভারতের আনন্দবাজার জানায়, লকডাউনের পর এটাই ছবির প্রথম শুটিং যা ৩৫ থেকে ৪০ জন ক্রু সদস্যদের নিয়ে হবে। নুসরাত জাহান, মিমি চক্রবর্তী ও যশ দাশগুপ্ত ছাড়াও এসওএস কলকাতা ছবিতে আরও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, এনা সাহা ও সব্যসাচা চক্রবর্তী। এটি জঙ্গি হামলার ওপর অবলম্বন করে তৈরি হওয়া থ্রিলার ছবি।

ছবিটির পরিচালক অংশুমান প্রত্যুষে। ছবিটির বিষয়ে নির্মাতা বলেন, ‘‌একটা শটেই হয়ে গিয়েছে। নুসরত খুবই সহযোগিতা করেছেন। এই ছবিটি শুধু নায়ক–নায়িকার জন্য নয়, বরং ছবির সংলাপ লেখা হয়েছে অন্যান্য অভিনেতাদের কথা মাথায় রেখে।

এদিকে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে উচ্ছ্বসিত নুসরাত জাহান। তিনি বলেন, ‘‌কয়েক মাস কোনও শুটিং ছিল না, অবশেষে আমি টি টাউন স্টুডিওতে প্রবেশ করি বৃহস্পতিবার সকালে এবং যেন মনে হয় নতুন যুগের সূচনা হল। সব পরিচিত মুখগুলো মাস্কে ঢাকা। আমি ভীষণভাবে ভীত।’ সব টেকনিশিয়ানরা কাজে যোগ দেওয়ায় তিনি বেশ খুশি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360