আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নবায়নের সুযোগ - Shera TV আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নবায়নের সুযোগ - Shera TV

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নবায়নের সুযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও আইডির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়নের সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এছাড়া যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তারাও জরিমানা ছাড়াই সে দেশ ত্যাগ করার সুযোগ পাবেন।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসা ও আইডির মেয়াদ গত ১ মার্চের পর শেষ হয়ে গেছে অথচ তারা বাংলাদেশসহ অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা আমিরাতে গিয়ে এক মাসের মধ্যে আবেদন করলে কোনো ধরনের জরিমানা ছাড়াই ভিসা ও আইডির মেয়াদ বাড়াতে পারবেন।

এছাড়া গত ১২ জুলাই থেকে যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তারা আগামী এক মাসের মধ্যেই জরিমানা ছাড়া আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360