যে কৌশলে উচ্চতা বাড়াবেন - Shera TV যে কৌশলে উচ্চতা বাড়াবেন - Shera TV

যে কৌশলে উচ্চতা বাড়াবেন

লাইফস্টাইল ডেস্ক:
মুখে যতই বলা হোক, বাহ্যিক সৌন্দর্য কোনো বিষয় না, কিন্তু যখন পাত্র পাত্রী খোঁজার বিষয় আসে তখন অনেক ক্ষেত্রেই এই বাহ্যিক সৌন্দর্য বড় ভূমিকা রাখে। সৌন্দর্য অনেকটাই নির্ভর করে উচ্চতার ওপর। উচ্চতা বা হাইট খুব কম হলে অনেকেই ভোগেন হীনমন্যতায়।

মন খারাপ না করে, মনে রাখতে হবে, ক’জন বাঙালি মেয়েরই বা তেমন ঈর্ষণীয় উচ্চতা থাকে? আপনাকে যেমনই দেখতে, সেটাই আপনার নিজস্বতা। উচ্চতা বাড়ানো হয়ত সম্ভব নয়, তবে কিছু সহজ কৌশল রয়েছে, যার সাহায্যে নিজের উচ্চতার সঙ্গে বাড়তি কয়েক ইঞ্চি যোগ করা সম্ভব। কীভাবে? জেনে নিন:

•    হাই হিল জুতা ব্যবহার বাড়তি উচ্চতা পাওয়ার সবচেয়ে সহজ সমাধান
•    তবে জানেন তো, নিয়মিত হাই হিল পরাটা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়
•    সব সময় চেয়ারে সোজা হয়ে, পিঠ টানটান করে বসুন
•    হাঁটার সময়েও সচেতনভাবেই পিঠটা সোজা রাখুন
•    কাঁধটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখবেন না
•    গোড়ালি ঢাকা পোশাক পরুন
•    লম্বার স্ট্রাইপস দেওয়া ফিটিং পোশাক পরুন লম্বাটে দেখাবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360