বিয়ের পিড়িতে বসছেন কাজল - Shera TV বিয়ের পিড়িতে বসছেন কাজল - Shera TV

বিয়ের পিড়িতে বসছেন কাজল

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা কাজল আগারওয়ালের প্রেম-বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। এবার জানা গেল, শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন ৩৪ বছরের এই অভিনেত্রী।

এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগারওয়াল- এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। তার ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। খুব শিগগির অভিনেত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানা যায়। তবে এ বিষয়ে এখনও কিছু বলেননি কাজল।

এর আগে এক অনুষ্ঠানে নিজের প্রেম-বিয়ে প্রসঙ্গে কাজল বলেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। পছন্দের মানুষকে অবশ্যই পজিটিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। তার সেই বক্তব্য আর এবারের গুঞ্জনকে অনেকেই মিলিয়ে নিচ্ছেন।

সামনে তাকে দেখা যাবে ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’, ‘প্যারিস প্যারিস’ সিনেমায় এবং একটি ওয়েব সিরিজে। তাছাড়া, ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার কোরিয়ান ছবি ‘ড্যান্সিং কুইন’–এর রিমেকে দেখা যাবে কাজল আগারওয়ালকে। সঙ্গে থাকবেন আল্লারি নারেশ। সূত্র: জি-নিউজ

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360