অভিনয় ছেড়ে হালচাষ করছেন সালমান খান! - Shera TV অভিনয় ছেড়ে হালচাষ করছেন সালমান খান! - Shera TV

অভিনয় ছেড়ে হালচাষ করছেন সালমান খান!

বিনোদন ডেস্ক:

গত মার্চ মাসে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পানভেল খামারবাড়িতে ঘুরতে গিয়েছিলেন সালমান খান। কিন্তু সেসময় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। তবে লকডাউন উঠে গেলেও এখনও পর্যন্ত খামারবাড়িতেই অবস্থান করছেন বলিউডের এই সুপারস্টার।

লকডাউনের সময় খামারবাড়ির বিভিন্ন জায়গায় শুটিং করে নিজের ইউটিউব চ্যানেলে দুটি গান প্রকাশ করেছিলেন ৫৫ বছর বয়সী এই তারকা।

বলিউডের এই সুপারস্টার খামারবাড়িতে শুধু শুটিংয়ের কাজ নয়, এবার সেখানকার জমিতে হাল চাষ করতে দেখা গেছে তাকে। চালিয়েছেন ট্রাক্টরও।

সালমান খা

ট্রাক্টর চালানোর সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ভাইজান লিখেছেন- ‘ফার্মিং।’

এর আগে একটি ছবি শেয়ার করেছিলেন সালমান খান। যেখানে বলিউডের এই সুপারস্টারকে কাদা মাখা গায়ে দেখা গিয়েছিল। ছবিটির ক্যাপশনে সকল কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360