শনিবার থেকে অভ্যন্তরীন ফ্লাইট চালু করবে বিমান - Shera TV শনিবার থেকে অভ্যন্তরীন ফ্লাইট চালু করবে বিমান - Shera TV

শনিবার থেকে অভ্যন্তরীন ফ্লাইট চালু করবে বিমান

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আগামী ২৫ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬- থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360