স্বস্তিকার অস্বস্তি - Shera TV স্বস্তিকার অস্বস্তি - Shera TV

স্বস্তিকার অস্বস্তি

বিনোদন ডেস্ক:
ঠোঁট কাটা নায়িকা হিসেবে বিশেষ পরিচিতি আছে তার। কোনো কিছু মনের মাঝে লুকিয়ে না রেখে মুখের ওপর কথা বলতেই বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই নানা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, আবার কড়া প্রতিবাদও জানান। এমনই স্বভাবের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সোশ্যাল মিডিয়ায় আবারও আক্রমণের শিকার হয়েছেন স্বস্তিকা। সুশান্তের মৃত্যুর পরে স্বস্তিকার বরাত দিয়ে ‘সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এরপর সামাজিক মাধ্যমে অশ্লীল ভাষায় আক্রমণ করে নেটিজেনরা।

স্বস্তিকা জানান, নিউজটির তথ্য ভুল ছিলো। তিনি কাউকে এমন কথা বলেননি। সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। এই ধরনের অশ্লীলতা কবে বন্ধ হবে বলে প্রশ্ন তোলেন স্বস্তিকা।

ট্রোলাররা নিজেদের প্রোফাইল ব্লক করে রেখে, অন্যের টাইমলাইনে হাজির হয়ে কটাক্ষ করে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন ‘দিল বেচারা’ অভিনেত্রী স্বস্তিকা। পাশাপাশি ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করেন স্বস্তিকা।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল আক্রমণের মুখে পড়তে হয় স্বস্তিকাকে। প্রসঙ্গত পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম সিনেমা দিল বেচারায় সুশান্ত সিং রাজপুত, সঞ্জনা সাঙ্ঘিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফলে সুশান্তের মৃত্যুর পর তিনি হাসিখুশি অভিনেতাকেই মনে রাখতে চান বলেও জানান স্বস্তিকা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360