ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর গুজব - Shera TV ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর গুজব - Shera TV

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর গুজব

নিজস্ব প্রতিবেদক:

‘ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে’- এমন সংবাদকে গুজব উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় বলছে, তারা এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামের ফেইসবুক পেইজ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে, ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।’

সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’’

এতে আরও বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় যখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে, তখন সাথে সাথেই তা গণমাধ্যমে প্রকাশ করে শিক্ষার্থীদের জানানো হবে।’

‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামে কোনো বোর্ড নেই বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইনে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360