মোনালিসার জন্য ১৩ হাজার কিলোমিটার উড়ে গেলেন তাহসান - Shera TV মোনালিসার জন্য ১৩ হাজার কিলোমিটার উড়ে গেলেন তাহসান - Shera TV

মোনালিসার জন্য ১৩ হাজার কিলোমিটার উড়ে গেলেন তাহসান

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের শুরু থেকে বাসায় পুরোপুরি লকডাউনে ছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। এর মধ্যেই গেল ঈদে বিদ্যা সিনহা মিমের সঙ্গে একটি কাজ করেছেন। এবার তিনি প্রবাসী অভিনেত্রী মোনালিসার সঙ্গে অভিনয়ের জন্য সোজা উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, নিউইয়র্কের একাধিক লোকেশনে ‘দেখা হবে’ শিরোনামের নাটকটিতে মোনালিসার সঙ্গে কাজ করতে তিনি সেখানে গিয়েছেন।

নাটকটি লিখেছেন মুনতাহা বৃত্তা। পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নিয়ে অধ্যয়নরত নির্মাতা হিমেল আশরাফ। আরও অভিনয় করেছেন বাপ্পী, এ্যারন পালমার, নোরা ও প্রীতম। নাটকটির গল্পে দেখানো হবে, সাবেক প্রেমিক করোনায় আক্রান্ত হলে সাহায্য করতে ছুটে যায় এক তরুণী।

ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ‘দেখা হবে’ প্রচার হবে আরটিভিতে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360