প্রকাশিত হল হৃদয়-মোনালিসার 'অচেনা' - Shera TV প্রকাশিত হল হৃদয়-মোনালিসার 'অচেনা' - Shera TV

প্রকাশিত হল হৃদয়-মোনালিসার ‘অচেনা’

আকিব মাহমুদ

ইউটিউবে প্রকাশিত হল হৃদয় খানের নতুন গান ‘অচেনা’। ২৪ তারিখ রাতে হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এই গানটি। চ্যানেলে প্রকাশের ৬ ঘন্টার মধ্যেই ভিউ হয়েছে ১৪৫৭৪ বার। আরিফ মোতাহারের লেখা গানটিতে সুর, সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান নিজেই।

হৃদয় খান জানান  আমার শর্টফিল্ম ‘ট্রাপড’ এর জন্য এই গানটি তৈরি করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে গানটি আগেই মুক্তি দেয়া হয়েছে। শীঘ্রই শর্টফিল্মটি মুক্তি দেয়া হবে।

হৃদয় খানের সঙ্গে জুটি বেঁধে গানে মডেল হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী হার্টথ্রব মডেল ও অভিনেত্রী মোনালিসা। তিনি বলেন হৃদয় খানের সঙ্গে দারুন কাজ হয়েছে। দর্শকরা ভিন্নধর্মী কিছু পেতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

https://www.youtube.com/watch?v=MvI-zsWgwiU&feature=youtu.be

 

Developed BY: Shera Digital 360