কর ফাঁকির মামলা হাফিজের বিরুদ্ধে - Shera TV কর ফাঁকির মামলা হাফিজের বিরুদ্ধে - Shera TV

কর ফাঁকির মামলা হাফিজের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের পজিটিভ-নেগেটিভ রিপোর্ট নিয়ে কত ঝক্কি-ঝামেলাই না পোহালেন মোহাম্মদ হাফিজ। সেসব বাধা উতরে ঠিকই ইংল্যান্ড সফরে গেছেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। এবার তিনি ফাঁসলেন কর ফাঁকির মামলায়।

হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করেছে ফেডারেল বোর্ড অব রেভেনিউ (এফবিআর)। সব মিলিয়ে ২৬ মিলিয়ন রুপির কর শোধ করতে হবে পাকিস্তানের এ তারকা অলরাউন্ডারকে।

২০১৪ সালে এফবিআর থেকে ৮৬ মিলিয়ন রুপির সম্পত্তি লুকিয়ে ছিলেন হাফিজ। এর সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় ৩৯ বছরের এই বর্ষীয়ান ক্রিকেটারকে কর ধার্য করা হয়েছে।

তবে এর আগে অবশ্য কর ফাঁকি বা সম্পত্তি লুকানোর অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন হাফিজ। জানান, প্রতি বছর নিয়ম করেই কর দেন তিনি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফর করছেন হাফিজ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360