বড়পর্দায় ‘ম্যাজিক’ দেখাতে আসছেন রিয়েল লাইফ জুটি - Shera TV বড়পর্দায় ‘ম্যাজিক’ দেখাতে আসছেন রিয়েল লাইফ জুটি - Shera TV

বড়পর্দায় ‘ম্যাজিক’ দেখাতে আসছেন রিয়েল লাইফ জুটি

বিনোদন ডেস্ক:

তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুরু থেকেই ভালোবাসার কথা অকপটে স্বীকার করে আসছেন তারা। ভালোবাসার থেকে তাদের মধ্যে খুঁনসুটিটাই বোধহয় একটু বেশি হয়। যার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় তাদের শেয়ার করা ভিডিওগুলো দেখে। কথা হচ্ছে- অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে নিয়ে।

ছোটপর্দায় বেশ কয়েকবার দেখা গেছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। তবে এবার ছোটপর্দা নয়, বড়পর্দায় ‘ম্যাজিক’ দেখাতে আসছেন এই টলিউড জুটি।

রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাদের পাশাপাশি দেখা যাবে পায়েল সরকারকেও।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360