ইরানে গ্রেফতার জামশিদ শর্মাহদ! - Shera TV ইরানে গ্রেফতার জামশিদ শর্মাহদ! - Shera TV

ইরানে গ্রেফতার জামশিদ শর্মাহদ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানকে গ্রেফতারের দাবি করেছে ইরান। এই সন্ত্রসী গোষ্ঠীটি ২০০৮ সালে ইরানের দক্ষিণাঞ্চলের শিরাজ শহরে মসজিদে হামলা চালিয়েছিলো বলে ইরানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। ওই হামলার ১৪ জন নিহত এবং ২০০ জন আহতে হয়েছিলেন।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ইরানের ভেতর ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালানোর নেতৃত্ব দেওয়া জামশিদ শর্মাহদকে বন্দি করা হয়েছে। তবে কিভাবে তাকে আটক করা হলো সেই বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

এদিকে এই বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকেও এখনো কিছু বলা হয়নি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360