করোনায় আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমা চৌধুরী রুমাকে ঢাকায় স্থানান্তর - Shera TV করোনায় আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমা চৌধুরী রুমাকে ঢাকায় স্থানান্তর - Shera TV

করোনায় আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমা চৌধুরী রুমাকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর এমপি সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোমবার (০৩ জুলাই) বিকেলে তাকে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করে জানানো হয়েছে, সোমবার বিকেলে রাজবাড়ী স্টেডিয়াম থেকে তাকে ঢাকায় আনা হয়েছে।

উল্লেখ্য, হালকা জ্বর থাকায় করোনা পরীক্ষার জন্য গত ২৮ জুলাই এমপি সালমা চৌধুরী রুমার নমুনা সংগ্রহ করা হয়। ওই সময় থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে।

এমপি সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী লালন সরদার সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এমপি সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টুও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার (সালমা চৌধুরী) বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই তাকে সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360