২১ দিন পর করোনা জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন - Shera TV ২১ দিন পর করোনা জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন - Shera TV

২১ দিন পর করোনা জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ২১ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। গত ১২ জুলাই রাতে কোভিড ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন

রবিবার (২ আগস্ট) এক টুইট বার্তায় এ তথ্য দেন ছেলে অভিষেক বচ্চন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

টুইট বার্তায় তিনি বলেন, “সৌভাগ্যবশত আমার বাবার সর্বশেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাবা। বাড়ি গিয়ে বাবা এখন বিশ্রামে থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য।” তবে বেশকিছু শারীরিক জটিলতার কারণে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক বচ্চন।

প্রসঙ্গত, গত ১২ জুলাই রাতে কোভিড ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। সেই সময় করোনাভাইরাস আক্রান্ত হওয়ার টুইট করে শেয়ার করেন তিনি নিজেই।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360