দীর্ঘ লড়াইয়ের পর কোয়েলের করোনা জয় - Shera TV দীর্ঘ লড়াইয়ের পর কোয়েলের করোনা জয় - Shera TV

দীর্ঘ লড়াইয়ের পর কোয়েলের করোনা জয়

বিনোদন ডেস্ক:
স্বস্তির খবর। দীর্ঘ লড়াইয়ের পর করোনাকে জয় করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু কোয়েল নিজেই নন। জানা গেছে, গোটা মল্লিক পরিবারের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এই খবর রবিবার সন্ধ্যায় টুইট করে নিজেই জানিয়েছেন কোয়েল।
এক টুইটে অভিনেত্রী বলেন, যাবতীয় ভালোবাসা, যত্ন এবং প্রার্থনার জন্য ভাষায় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না। যা আমাদের এই সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং নেগেটিভ এসেছে।
তার এই টুইট বার্তার পরেই কার্যত হাঁফ ছেড়ে বেঁচেছে তার অসখ্য অনুগামী। তবে রিপোর্ট নেগেটিভ আসলেও এখনই স্বাভাবিক অবস্থায় ফিরছেন না অভিনেত্রী এবং গোটা পরিবার।

আরও কিছুদিন আইসোলেশনেই থাকবেন তারা। এমনটাই জানা গিয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360