বাংলাদেশের বাজারেও প্রিমিয়াম ক্যাটাগরির দু’টি ল্যাপটপ আনছে হুয়াওয়ে - Shera TV বাংলাদেশের বাজারেও প্রিমিয়াম ক্যাটাগরির দু’টি ল্যাপটপ আনছে হুয়াওয়ে - Shera TV

বাংলাদেশের বাজারেও প্রিমিয়াম ক্যাটাগরির দু’টি ল্যাপটপ আনছে হুয়াওয়ে

সেরা টেক ডেস্ক:
বিশ্ববাজারে সাফল্যের ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের বাজারেও প্রিমিয়াম ক্যাটাগরির দু’টি ল্যাপটপ আনছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

বুধবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসেই হুয়াওয়ে মেটবুক১৩ ও হুয়াওয়ে মেটবুক ডি১৫ এই দু’টি মডেলের প্রিমিয়াম ল্যাপটপ আনবে হুয়াওয়ে। ল্যাপটপ দু’টি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

হুয়াওয়ে মেটবুক ১৩ ল্যাপটপটিতে মাল্টিটাচ স্ক্রিনসহ ১৩ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ২কে রেজ্যুলেশনের ভিউ পাওয়া যাবে।

১৬ জিবি র‌্যামের এই ল্যাপটপটিতে ১০ জেনারেশনের কোর আই ফাইভ সিপিইউ ব্যবহার করা হয়েছে। রয়েছে ৫১২ জিবির স্টোরেজ।

অপরদিকে হুয়াওয়ে মেটবুক ডি ১৫ ল্যাপটপটি ১৬.৯ মিলিমিটার পাতলা ও ১.৫৩ কেজি ভারী। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ও কুইক চার্জিং প্রযুক্তি।

৮ জিবি ডিডিআর ফোর র‌্যামের মেটবুক ডি ১৫ ল্যাপটপটিতে ১ টেরাবাইট ও ২৫৬ জিবির স্টোরেজ সুবিধা রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫ ৩৫০০ ইউ মডেলের প্রসেসর।

তবে, ল্যাপটপের দাম সম্পর্কে এখনই কিছু জানা যায়নি প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রি-বুক ঘোষণার সময়ই আরও বিস্তারিত জানা যাবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360