সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি - Shera TV সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি - Shera TV

সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক:
সমালোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানাই বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন।
সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’
সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সানাই।
সানাই বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360