সহজ শরীর চর্চায় যেভাবে ধরে রাখবেন ফিটনেস - Shera TV সহজ শরীর চর্চায় যেভাবে ধরে রাখবেন ফিটনেস - Shera TV

সহজ শরীর চর্চায় যেভাবে ধরে রাখবেন ফিটনেস

লাইফস্টাইল ডেস্ক:

আকর্ষণীয় শরীর কে না চায়। কিন্তু তা ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। সহজে কিছু শরীরচর্চার মাধ্যমে ঘরেই ফিটনেস ধরে রাখা সম্ভব। পরিমিত খাওয়া এবং শরীরচর্চায় পারে আপনার শরীরকে আকর্ষণীয় করে তুলতে। করোনার কালে ঘরেই নিরাপদে শরীরচর্চা করা যেতে পারে। ঘরের গুরুত্বপূর্ণ কাজগুলো নিজেরাই সেরে ফেলা। যেমন ঘর পরিষ্কার করা এবং ঘরে হাঁটাচলা এবং ব্যায়াম করা। ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতায় হতে পারে একটি আদর্শ ব্যায়াম।

ঘরের কাজগুলোকে সহজে দাঁড়িয়ে করলে শরীরে মেদ জমে না বরং হাড় শক্ত হয়। আগে মেয়েরা সবকাজ বসেই করত রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, কাটাকুটি। কিন্তু এখন রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করাতে হাত পায়ের হাড্ডি শক্ত হয়। মেরুদন্ড সোজা হয়। আবারখালি কাজ করলেই হবে না শরীরে চাই সঠিক বিশ্রাম। ফুরফুরে শরীর ও মেজাজ আনতে বাথটাবে গরম পানিতে সুগন্ধি সাবান ভিজিয়ে স্টিম বাথ নিতে পারেন।

ঘরের মেঝে পরিষ্কার করা অবশ্য একটি কঠিন কাজ। এতে পেটের উপর প্রচন্ড চাপ পড়ে এবং মেদ গলতে থাকে। বাড়ির জানালা পরিষ্কার করাতে হাতের মাংসপেশি শক্ত হয়। বয়স বাড়ার সাথে সাথে অনেকের হাতের মাংসপেশী খানিকটা ঝুলে পড়ে, যা হাতের এই ব্যায়ামের মাধ্যমে কমানো সম্ভব।

বাড়ির আসবাবপত্র যন্ত্রপাতি পরিষ্কার করা যেতে পারে।মাটিতে বসে কাপড় কাঁদছিলে হাত পায়ের রক্ত চলাচল হয় এবং সহজে মেদ কমাতে সাহায্য করে। কাপড় ধোয়ার মেসিন ব্যবহার করলে বা সেটা পরিষ্কার করলে পেটে চাপ পড়ে। নিয়মিত এ ধরনের কাজ করলে পেটে চর্বি জমে কম। এতে নিজেকে মেদহীন দেখতে যেমন সুন্দর লাগে।  ব্যবহারভিত্তিক যন্ত্রপাতি যেমন গাড়ি নিজে পরিষ্কার করতে পারলে হালকা ব্যায়ামের মত হয়ে যায়। যার ফলে শরীরে অতিরিক্ত মেদ সহজে গলে যায়। অনেকের শখ রয়েছে বাগান করা। ফুল, ফল ও ঔষধি গাছ লাগিয়ে নিজেই পরিচর্যা করা একটি ব্যায়াম হতে পারে।

গৃহস্থালি কাজ যেমন দাঁড়িয়ে রান্না করা, কাপড় পরিষ্কার করা, আসবাবপত্র ও যন্ত্রপাতির যত্ন নেওয়া হতে পারে আপনার ফিটনেস ধরে রাখার কয়েকটি ভাল কৌশল।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360