ফোল্ডেবল পিক্সেল স্মার্টফোন আনতে যাচ্ছে গুগল! - Shera TV ফোল্ডেবল পিক্সেল স্মার্টফোন আনতে যাচ্ছে গুগল! - Shera TV

ফোল্ডেবল পিক্সেল স্মার্টফোন আনতে যাচ্ছে গুগল!

সেরা টেক ডেস্ক:
আগামী বছরের শেষ তিন মাসের মধ্যে একটি ফোল্ডেবল পিক্সেল স্মার্টফোন আনতে যাচ্ছে গুগল।

প্রতিষ্ঠানের এক নথিতে এমন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে।

এ বিষয়ে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, ফাঁস হওয়া নথিতে নতুন এই ফোল্ডেবল স্মার্টফোনটির সাংকেতিক নাম বলা হচ্ছে ‘পাসপোর্ট’। এটি ছাড়াও কম দামের একটি স্মার্টফোন উন্মোচনের ইঙ্গিত রয়েছে নথিতে। যার নাম পিক্সেল ৫এ। ২০২১ সালের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোনটি বাজারে ছাড়তে পারে গুগল। সাধারণের ক্রয়সীমাতেই থাকবে এটি। শুধু তাই নয় ২০২১ সালের শেষদিকে ‘র‍্যাভেন’ এবং ‘ওরিওলে’ নামের আরও দুইটি ডিভাইস আসবে বলে উল্লেখ রয়েছে নথিতে।

এ বিষয়ে গুগল পিক্সেলের উন্নয়ন বিভাগের প্রধান মারিও কুইরোজ জানিয়েছেন, ফোল্ডেবল প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে গুগল।

তথ্যসূত্র: ভার্জ, অ্যান্ড্রয়েড অথোরিটি

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360