কিভাবে বুঝবেন প্রেমে পড়েছেন কিনা - Shera TV কিভাবে বুঝবেন প্রেমে পড়েছেন কিনা - Shera TV

কিভাবে বুঝবেন প্রেমে পড়েছেন কিনা

লাইফস্টাইল ডেস্ক:
কাউকে প্রথম দেখাতেই ভালো লেগে যেতে পারে। আবার অনেক সময় ভালো লাগা তৈরি হতে দীর্ঘদিন সময় লাগে। আর এই ভালো লাগা থেকেই জল গড়ায় ভালোবাসায়। কিন্তু কীভাবে বুঝবেন আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন। কিছু লক্ষণ দেখে বুঝে নেওয়া সম্ভব যে কোনটি ভালোলাগা আর কোনটি ভালোবাসা।

এবার ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদন অনুযায়ী দেখে নেওয়া যাক প্রেমে পড়ার কিছু লক্ষণ—

১. যদি কোনো বিশেষ মানুষকে দেখার জন্য অফিসে না যেতে ইচ্ছে করে, তাহলে বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

২. বসের বকুনি খেয়েও যদি কারো চোখে চোখ রাখলেই মন জুড়িয়ে যায়, তাহলে আপনি প্রেমে পড়েছেন।

৩. এখনকার সময়ে মুঠোফোন মানুষের জীবনের বিরাট অংশ দখল করে আছে। তবে একটি ফোনকল কি আপনার জীবনের সব খারাপ লাগা মুছিয়ে দিতে পারে? ওই বিশেষ মানুষের কল এলে কি মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি কেটে যাচ্ছে? তাহলে আপনি তার প্রেমে পড়েছেন।

৪. যদি কারো সঙ্গে দেখা হওয়ার আনন্দে আপনি আপনার সবচেয়ে প্রিয় পোশাকটি পরে ফেলেন, তাহলে আর সেটা প্রেম না হয়ে যায় কোথায়!

৫. অফিস থেকে ফেরার পথে রাস্তায় কিংবা বাসে প্রচণ্ড ভিড় থাকাই স্বাভাবিক। তবে এসবের মধ্যেও আপনার মন যদি থাকে ফুরফুরে, মনে টুংটাং পিয়ানোর শব্দ বাজে, তাহলে এবার বলেই ফেলুন সঙ্গীকে।

৬. মুঠোফোনে আসা একটি মেসেজ কি আপনার সব দুঃখ, চিন্তা নিমেষেই ভুলিয়ে দিতে পারে? তাহলে আপনার প্রেমে পড়া নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360