এক মাস্কের দাম ১৩ কোটি! - Shera TV এক মাস্কের দাম ১৩ কোটি! - Shera TV

এক মাস্কের দাম ১৩ কোটি!

অনলাইন ডেস্ক:
১৮ ক্যারেট স্বর্ণ, দ্যুতি ছড়ানো ৩৬০০টি হীরা নিয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী মাস্ক। এ মাস্কের অর্ডার দিয়েছেন এক চীনা ব্যবসায়ী। মাস্কটি তৈরির জন্য প্রয়োজনীয় গহনা ইতিমধ্যে ডিজাইনারকে দেওয়া হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ১.৫ মিলিয়ন ডলার বা পোনে ১৩ কোটি টাকা। এটি তৈরি করছে একটি ইসরাইলি গহনা তৈরিকারক প্রতিষ্ঠান ইভেল। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে দামি মাস্ক হতে যাচ্ছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে ও ওরাল ডটকম।

ইভেল কোম্পানীর কর্মী শ্যারন ক্যারো জানান, মাস্কটির ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন৷ তাঁর মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক। ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে।

সর্বশেষ, মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকতে হবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে৷

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360