আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ৮ - Shera TV আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ৮ - Shera TV

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক:

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ আট স্বজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য।

নিহতরা হলেন- জেলার গফরগাঁও উপজেলার বাতুরী মশাখালী এলাকার শামসুল হক (৬৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার নবী হোসেন (৩০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার মিলুয়ারা বেগম (৫৫), গফরগাঁওয়ের শেখ বাজার এলাকার রিপা খাতুন (৩০), একই এলাকার রেজিয়া খাতুন (৫৩), পাগলার মশাখালি এলাকার পারুল আক্তার (৫০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার বেগম (৩০) ও তার মেয়ে বুলবুলি আক্তার (৭)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সকালে ময়মনসিংহের ভালুকা থেকে একটি মাইক্রোবাসে করে ১৪ জন শেরপুরের নালিতাবড়ি উপজেলায় যাচ্ছিলেন। পথে ফুলপুরের বাশাটি এলাকায় আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এসময় এক শিশু ও চার নারীসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360