এ কি টুইট করলেন কঙ্গনা - Shera TV এ কি টুইট করলেন কঙ্গনা - Shera TV

এ কি টুইট করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই আরেক জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডে “মুভি মাফিয়াদের” বিরুদ্ধে মত প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছেন। করণ জোহর, আলিয়া ভাট ,মহেশ ভাট ,রণবীর কাপুর, সালমান খানসহ নানা তারকাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি।

এদিকে কঙ্গনা এবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, “আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।”

সেখানে যতদিন বেঁচে আছেন মুভি মাফিয়াদের বিরুদ্ধে তার সংগ্রাম চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুইটের জবাবে ভক্তরাও বেশ সমর্থন দিয়েছেন এ সুপারস্টারকে। কেউ কেউ ইউটিউবে আসার পরামর্শ দিয়েছেন। কোনো পরিস্থিতিতেই কঙ্গনাকে থামানো যাবে না বলে আশা তাদের।

এর আগেও স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করায় কঙ্গনাকে ভৎসনা মুখে পড়তে হয়। পাল্টা টুইট করে রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করতে চান না বলে জানিয়ে দেন এই অভিনেত্রী।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360