কাশ্মীরে উত্তেজনা: দুই বিএসএফ সহ ৫ নিরাপত্তাকর্মী নিহত - Shera TV কাশ্মীরে উত্তেজনা: দুই বিএসএফ সহ ৫ নিরাপত্তাকর্মী নিহত - Shera TV

কাশ্মীরে উত্তেজনা: দুই বিএসএফ সহ ৫ নিরাপত্তাকর্মী নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:
জম্মু-কাশ্মীরে বারমুল্লা জেলায় কেরি এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় পাঁচ ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন হামলাকারী বন্দুকযুদ্ধে মারা গেছেন। সোমবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত পর্যন্ত খণ্ড গোলাগুলি চলে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সন্ত্রাসীরা সোমবার বড়মুল্লা জেলার কেরি এলাকায় যৌথবাহিনীর (নাকা পার্টি) সদস্যদের ওপর হামলা চালায়। এতে সিআরপিএফের দুই জওয়ান ও এক পুলিশ সদস্য মারা যান। সংঘর্ষের সময় গুলিতে আহত হন দুই সেনা সদস্য। এদের মধ্যে একজন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন মঙ্গলবার মারা যান।

ওই সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈয়বার দুই শীর্ষ স্থানীয় কমান্ডার সাজাদ আলিয়াস হায়দার ও উসমানসহ তিনজন নিহত হন।

এর আগে সোমবার ডিজিপি দিলবাগ সিং জানান, সাজাদ এই মুহূর্তে উপত্যকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল। ২০১৬ সাল থেকে সে নাশকতামূলক কাজে যুক্ত হয়। অনেকটা বুরহান ওয়ানির ধাঁচে সে কাশ্মীরী তরুণদের জঙ্গি কার্যকলাপে শামিল করত।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360