নিজেই করোনা আক্রান্তের খবর দিলেন রাজ - Shera TV নিজেই করোনা আক্রান্তের খবর দিলেন রাজ - Shera TV

নিজেই করোনা আক্রান্তের খবর দিলেন রাজ

বিনোদন ডেস্ক:

“আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু দু’বারই তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যান্য সদস্যরাও প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছেন। খুব কঠিন সময় আমাদের জন্য।”

সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনই এক পোস্ট শেয়ার করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাজ চক্রবর্তী।

এদিকে, আগামী মাসের মধ্যে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দম্পতি। এরইমধ্যে রাজ করোনায় আক্রান্ত হওয়ায় কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে চক্রবর্তী পরিবার এবং তাদের ভক্তরা।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দম্পতি


এই মুহূর্তে কোন ঝুঁকি নিতে চাইছেন না রাজ চক্রবর্তী নিজেও। তাই হবু মা ও সন্তানের নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন এই নির্মাতা।

২০১৬ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘অভিমান’ ছবিতে কাজ করতে গিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শুভশ্রী গাঙ্গুলি। এরপর ২০১৮ সালের ১১ মে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360