করোনামুক্ত হলেন শুভশ্রী - Shera TV করোনামুক্ত হলেন শুভশ্রী - Shera TV

করোনামুক্ত হলেন শুভশ্রী

Subhasree Ganguly (File Photo)

বিনোদন ডেস্ক:
এক টুইট বার্তায় সোমবার নিজের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। তিনি এও জানান, খুব কম উপসর্গ রয়েছে তার। এরপর নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেন তিনি।

রাজ আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত হয়ে পড়েন তার স্ত্রী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এরপর পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে শুভশ্রীসহ পরিবারের সবার করোনা নেগেটিভ আসে। এক টুইটে মঙ্গলবার ভক্তদের এমনটাই জানান পরিচালক রাজ চক্রবর্তী।

টুইটে রাজ আরও লিখেছেন, ‘আমি একদম ফিট আছি। আলাদা রুমে নিজেকে রেখেছি।’

২০১৬ সালে রাজ-শুভশ্রী প্রেম করছেন বলে জানান। এরপর ২০১৮ সালের ১১ মার্চ বিয়ে করেন তারা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360