ফার্স্টলেডি মেলানিয়ার হাত ধরার চেষ্টা করে আবারও ব্যর্থ ট্রাম্প - Shera TV ফার্স্টলেডি মেলানিয়ার হাত ধরার চেষ্টা করে আবারও ব্যর্থ ট্রাম্প - Shera TV

ফার্স্টলেডি মেলানিয়ার হাত ধরার চেষ্টা করে আবারও ব্যর্থ ট্রাম্প

অনলাইন ডেস্ক:

ফার্স্টলেডি মেলানিয়ার হাত ধরার চেষ্টা করে আবারও ব্যর্থ হয়েছেন ৭৪ বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগামাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই একটি ভিডিও।

এতে দেখা যাচ্ছে, মেলানিয়ার হাত ধরার চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু ৫০ বছর বয়সী মেলানিয়া নিজের হাত সরিয়ে নিয়েছেন। পরপর দুইবার এমন চেষ্টায় ব্যর্থ হন ট্রাম্প। খবর দ্য সান’র।

সোমবার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব থেকে ওয়াশিংটনে ফিরেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় মেলানিয়ার হাত ধরেছিলেন ট্রাম্প। সেকেন্ডের মধ্যে মেলানিয়া তার হাত সরিয়ে নেন। দ্বিতীয় দফা ট্রাম্প হাত ধরতে গেলে মেলানিয়া তাতে সাড়া দেননি। তবে ভিডিওতে মেলানিয়াকে উদ্দেশ করে কিছু বলতে শোনা গেছে।

ব্যর্থ ট্রাম্পকে শেষ পর্যন্ত তার হাত গুটিয়ে আনতে হয়। এ সময় মেলানিয়া ট্রাম্পের আগেই বিমানের সিঁড়ি বেয়ে নেমে যান।

এর আগে ২০১৭ সালে ইসরাইল সফরকালে বিমান থেকে নামার পর চাপড় মেরে ট্রাম্পের হাত সরিয়ে দিয়েছিলেন মেলানিয়া। গত বছর হোয়াইট হাউজ থেকে ওহাইও যাওয়ার সময়ও মেলানিয়ার হাত ধরতে গেলে প্রত্যাখ্যাত হন ট্রাম্প। দেখুন দ্য সান’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভাইরাল হওয়া সেই ভিডিওটি-

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360