পিএসজি ভক্তদের স্বপ্ন ভঙ্গের বেদনার ক্ষোভে পুড়ল প্যারিস - Shera TV পিএসজি ভক্তদের স্বপ্ন ভঙ্গের বেদনার ক্ষোভে পুড়ল প্যারিস - Shera TV

পিএসজি ভক্তদের স্বপ্ন ভঙ্গের বেদনার ক্ষোভে পুড়ল প্যারিস

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পিএসজি সমর্থকরা আশায় ছিলেন প্রথমবারের মতো ইউরোপসেরার ট্রফি আসছে প্যারিসে। রোববারের ফাইনালে সেটা হয়নি। ফরাসি জায়ান্টদের স্বপ্ন গুঁড়িয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। স্বপ্ন ভঙ্গের বেদনা ক্ষোভে পরিণত হয়েছে পিএসজি সমর্থকদের। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ফটোগ্রাফি সংস্থা গেটি ইমেজের প্রকাশিত ছবিতে দেখা গেছে, হারের পর পিএসজি সমর্থকরা প্যারিসে ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে। ভাঙচুর করেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা পুলিশের সঙ্গে ঝামেলাতেও জড়িয়েছেন সমর্থকরা।

পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসের বাইরে রোববার সকাল থেকেই বাড়তি পুলিশি নিরাপত্তা ছিল।

স্টেডিয়ামের আশেপাশে অবস্থিত বার, রেস্টুরেন্টে বাড়তি নজরদারিও ছিল পুলিশের। ফাইনাল উপলক্ষে সমর্থকরা যাতে জটলা তৈরি করতে না পারে সেজন্য রোববার প্যারিসের গণপরিবহণ চলাচলও সীমিত করা হয়। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় দলবেঁধে খেলা দেখার বিধিনিষেধ থাকলেও মানেনি পিএসজি সমর্থকরা। হাজারের বেশি সমর্থকরা পার্ক দেস প্রিন্সেসের আশেপাশে বার, রেস্টুরেন্টে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল উপভোগ করছিল। পিএসজি ফাইনালে হেরে যাওয়ায় বিক্ষোভ দেখায় তারা। ব্যক্তিগত গাড়িতে আগুন দেয়া এবং ভাংচুর করে তারা। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গ্রেফতারও হন ৪৬ জন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360