টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফক ছুঁলেন জেমস অ্যান্ডারসন - Shera TV টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফক ছুঁলেন জেমস অ্যান্ডারসন - Shera TV

টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফক ছুঁলেন জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক:

প্রথম ফাস্ট বোলার ও চতুর্থ বোলার হিসেবে ৬০০ টেস্ট উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। সাউদাম্পটনে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের পঞ্চম দিনে একটি উইকেট প্রয়োজন ছিল তার। শেষ বিকেলে আজহার আলীকে ফিরিয়ে দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন।

একই সঙ্গে মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পাশে বসেন তিনি। এর আগে যারা ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তারা সবাই স্পিনার।

এদিকে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে দুই সেশন খেলা বন্ধ ছিল। শেষ বিকেলে দুটি উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান ৪ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। তাতে ম্যাচ ড্র হয়। সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ড্র হওয়ায় ১-০ তে তিন ম্যাচের সিরিজ জেতে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ২৬৭ রান করা ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি হয়েছেন ম্যাচের সেরা। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360