মীরাক্কেলের বিচারকের আসন থেকে বাদ পরছেন শ্রীলেখা - Shera TV মীরাক্কেলের বিচারকের আসন থেকে বাদ পরছেন শ্রীলেখা - Shera TV

মীরাক্কেলের বিচারকের আসন থেকে বাদ পরছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক:

ভারতের কলকাতার ছোটপর্দা ও বড়পর্দা দুই মাধ্যমে সুপরিচিত শ্রীলেখা মিত্র। গত কয়েক বছর ধরেই জি-বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’- এর বিচারকের আসনে দেখা গেছে তাকে। তবে এবার নাকি তাকে আর বিচারকের আসনে দেখা মিলবে না। এ কারণে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন বলে খবর বেরিয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার দুঃখপ্রকাশ করেন শ্রীলেখা। যদিও সংশ্লিষ্ট পোস্টে শোয়ের নাম করেননি তিনি। অবশ্য কমেডি শো থেকে বাদ পড়ার কথা বলতেই দর্শকদের কারও আর বুঝতে বাকি নেই যে, এই পোস্ট ‘মীরাক্কেল’কে নিয়েই তিনি করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হচ্ছে। এভাবেই বোধহয় সত্যি কথা বলার দাম চোকাতে হল!’ শ্রীলেখার ভাষ্য, ‘মীরাক্কেল’ তার জন্য ভীষণ ইমোশনাল একটা জার্নি।

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরেই এই শোয়ের অংশ ছিলাম আমি। খুব খারাপ লাগল যে, টিমের কেউই আমাকে জানালেন না বিষয়টা। আমি আনঅফিশিয়ালি লোকমুখে শুনলাম। কষ্ট হচ্ছে। এই কমেডি শো নিশ্চয় চলবে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি’। এভাবেই একরাশ দুঃখ নিয়ে নিজের মতামত দেন শ্রীলেখা।

শ্রীলেখার এই পোস্ট ভাইরাল হতেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পরেন। শোনা যাচ্ছে, শ্রীলেখার পরিবর্তে ‘মীরাক্কেলের’র বিচারকের আসনে দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরাত জাহান কিংবা পাওলি দামকে। অবশ্য চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনও। সূত্র: সংবাদ প্রতিদিন

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360