শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা খানম - Shera TV শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা খানম - Shera TV

শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা খানম

স্টাফ রিপোর্টার:

দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে দুই ঘণ্টা ধরে তার ক্ষতিগ্রস্ত মাথার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালটির পরিচালক দীন মোহাম্মদ জানিয়েছেন, দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সফল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360