শিক্ষার্থীদের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ এলো বাজারে - Shera TV শিক্ষার্থীদের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ এলো বাজারে - Shera TV

শিক্ষার্থীদের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ এলো বাজারে

সেরা টেক ডেস্ক:

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, মাত্র ২৬ হাজার ৮০০ টাকায় ল্যাপটপ দেবে তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বনিু এ মূল্যে পাওয়া যাবে লেনেভো ব্র্যান্ডের ইন্টেল ডুয়াল কোর, ৪ জিবি র‌্যাম, ১ টিবি হার্ডডিস্কের ল্যাপটপ। আর ৩৬ হাজার টাকায় পাওয়া যাবে ইন্টেল ৭ম জেনারেশনের কোরআই-৩ ল্যাপটপ। দুটি মডেলেই এইচডি ওয়েবক্যাম ও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের সুবিধা রয়েছে। এছাড়াও ৯৯৯৯ টাকায় পাওয়া যাবে ইন্টেল কোর-২ ডুয়ো প্রসেসরের ডেস্কটপ পিসি।

এ পিসিতে ২.২০ গিগাহার্জের কোর-২ ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়াইফাই অ্যাডাপটার ও ১৭ ইঞ্চির একটি এলইডি মনিটর থাকবে। এর বাইরে ১৯ হাজার ৫০০ টাকায় কোরআই-৩ ও ২৭ হাজার ৫০০ টাকায় কোরআই-৫ ডেস্কটপ পিসি পাওয়া যাবে।

সিস্টেম আই টেকনোলজিসের হেড অব অপারেশন মাসুম বিল্লাহ বলেন, করোনার এ সময়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস যেন নির্বিঘ্নে করতে পারে সে লক্ষ্যে আমরা স্বল্প বাজেট ল্যাপটপ ও ডেস্কটপ পিসি সরবরাহ করছি।

সিস্টেম আইয়ের প্রতিটি পণ্যের ওয়ারেন্টি থাকবে ১-৩ বছর। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে www.systemeye.net এ ঠিকানায়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360