যৌবন ধরে রাখবে পালং শাক! - Shera TV যৌবন ধরে রাখবে পালং শাক! - Shera TV

যৌবন ধরে রাখবে পালং শাক!

লাইফস্টাইল ডেস্ক:
আর দুই মাস। তারপরেই চলে আসবে শীতের মৌসুম । শীতের শাক-সবজির বাজারে পালং শাক অন্যতম এক উপাদান। নানা গুণে সমৃদ্ধ পালং শাকে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন, আয়রন এবং মিনারেলস। পালং শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড়কে করে মজবুত। ত্বক ও চুলের উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় বহুগুণ। সাধারণ দুই উপায়ে আমরা পয়ালং শাক খায়।  সিদ্ধ করে, এবং সালাদ বা তরকারি হিসেবেই রান্না করে থাকি। কিন্তু খেয়েছেন কি কখনো পালং শাকের জুস?

পালং শাকের জুসে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষজ্ঞরা মনে করেন নিয়মিত পালং শাক খেলে যৌবন ধরে রাখার পক্ষে সহায়ক হিসেবে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া অনেকেই আমরা জানি না যে প্রতিদিন সকালে খালি পেটে পালংশাকের জুস খেয়ে কমিয়ে ফেলা যাবে বাড়তি মেদ। আপনি চাইলে মাত্র ১ মাসের মধ্যেই পালংশাকের জুস খেয়ে ১০-১৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন। এছাড়া পালংশাক ডায়াবেটিস এবং হাঁপানি রোগীদের জন্যও বেশ কার্যকরী।

পালংশাকের জুস শরীরের জন্য কতটা উপকারী তা আমরা হয়তো অনেকেই জানি না। অনেকেই মনে করেন পালং শাকের জুস করা খুব ঝামেলার কাজ। কিন্তু সঠিক পদ্ধতিটি জানা থাকলে আপনিও খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এ জুস। তাহলে জেনে নিন কিভাবে তৈরি করবেন পালংশাকের জুস।

প্রথমে মিক্সার ব্লেন্ডার মেশিনের মধ্যে পালংশাক, আদার ছোট কয়েকটি টুকরো এবং এক গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। যখন দেখবেন পুরো জিনিসটা মিক্স হয়ে জুসের মতো হয়ে এসেছে তখন গ্লাসে ঢেলে নিন। এর মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে পান করুন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360