মাদক চক্রের সঙ্গে জড়িত ২৫ তারকার নাম ফাঁস করলেন রিয়া - Shera TV মাদক চক্রের সঙ্গে জড়িত ২৫ তারকার নাম ফাঁস করলেন রিয়া - Shera TV

মাদক চক্রের সঙ্গে জড়িত ২৫ তারকার নাম ফাঁস করলেন রিয়া

বিনোদন ডেস্ক:
সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যুর জেরে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হন রিয়া চক্রবর্তী। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাঠানো হলে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে বলিউডের অন্তত ২৫ জন তারকার নাম ফাঁস করেছেন তিনি। তারা সকলেই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া বলিউডের বহু তারকাদের নাম বলেছেন। বলিউডের বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন রিয়া।
সম্প্রতি হওয়া বেশকিছু বলিউডের পার্টিতে মাদকের যোগান রাখা হয় বলেও তিনি জানিয়েছেন।

আগামী ১০-১২ দিনের মধ্যে বলিউডের এই তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। রিয়া চক্রবর্তীর দাবি ছিল, ‘কেদারনাথ’ ছবির সেটে নিয়মিত গাঁজা নিতেন সুশান্ত সিং রাজপুত। জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী তদন্তে এনসিবিকে যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু একই সঙ্গে তিনি বেশকিছু ব্যাপার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘুরিয়ে উত্তর করছেন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360