করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক - Shera TV করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক - Shera TV

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

সেরা নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার গণমাধ্যমকে বাহাউদ্দিন নাছিম নিজেই তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। গেল মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান নাছিম। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360