ইউটিউব আনলো টিকটকের ফিচার! - Shera TV ইউটিউব আনলো টিকটকের ফিচার! - Shera TV

ইউটিউব আনলো টিকটকের ফিচার!

সেরা টেক ডেস্ক:
জাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটকে। শুধু ভারতেই টিকটক ব্যবহারকারী কয়েক কোটি। সম্প্রতি দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে টিকটক অ্যাপ। তবে টিকটকের সে ঘাটতি পূরণ করতে এবার এগিয়ে এলো ইউটিউব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতে ‘ইউটিউব শর্টস’ নামের আলাদা একটি প্লার্টফর্ম লঞ্চ করেছে ইউটিউব। এতে ১৫ সেকেন্ড বা তার কম সময়ে বানানো যাবে ভিডিও। ভারতীয় গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন।

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মটিতে মাসে ২০০ কোটি ব্যবহারকারী প্রবেশ করে। তাই নতুন প্রজন্মের মোবাইল কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি আরও বড় করতে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তারা।

আপাতত শুধু ভারতে ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য দেশেও ফিচারটি ব্যবহার করা যাবে।

গত আগস্টে টিকটকের বিকল্প হিসেবে রিলস নামের একটি ফিচার উন্মুক্ত করে ইনস্টাগ্রাম। তবে এতে টিকটকের জনপ্রিয়তা কমেনি বরং টিকটকে আপলোড করা ভিডিওই রিলসে রিআপলোড করছেন ভিডিও ক্রিয়েটররা। তবে ইনস্টাগ্রাম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম। তাই শর্ট ভিডিও ক্রিয়েটরদের মন জয়ের ক্ষেত্রে ইনস্টাগ্রামের চেয়ে ইউটিউবের চ্যালেঞ্জ বেশি কঠিন হবে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360