মার্কিন কর্মকর্তার সফরকে কেন্দ্র করে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং - Shera TV মার্কিন কর্মকর্তার সফরকে কেন্দ্র করে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং - Shera TV

মার্কিন কর্মকর্তার সফরকে কেন্দ্র করে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং

সেরা নিউজ ডেস্ক:

চীনের বিচ্ছিন্ন অঞ্চল তাইওয়ানে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার সফরকে কেন্দ্র করে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। তাইওয়ান দ্বীপের কাছাকাছি ভারী যুদ্ধ সরঞ্জাম নিয়ে ব্যাপক মহড়া চালাতে দেখা গেছে চীনা বাহিনীদের।

বেইজিং-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘নিজেদের স্বার্বভৌমত্ব রক্ষার্থেই’ তাইওয়ান প্রণালীর কাছে শুক্রবার ১৮ আগস্ট থেকে মহড়া চালানো হচ্ছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফর তাইপেতে এসেছেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। এছাড়া নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র-তাইওয়ানের ঘণিষ্ঠ সম্পর্কের কারণে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আগুন নিয়ে খেলছে তারাই সেই আগুনে পুড়বে বলে আমেরিকাকে ইঙ্গিত করে সতর্ক করেছে বেইজিং।

চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলেই বিবেচনা করে আসছে। তাইপে স্বাধীন হওয়ার চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা।

সাম্প্রতিক মাসগুলোতে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনাও বাড়ছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360