গিনেস বুকে নাম তুলতে চোখের কি হাল করলেন তিনি! - Shera TV গিনেস বুকে নাম তুলতে চোখের কি হাল করলেন তিনি! - Shera TV

গিনেস বুকে নাম তুলতে চোখের কি হাল করলেন তিনি!

অনলাইন ডেস্ক:

বড় বড় চোখ করে যে কাউকে ভয় দেখানো সম্ভব। তবে তাই বলে এত বড় করতে পারেন কেউ! আশ্চর্য হলেও সেই কাজটিই করে দেখালেন এক তুর্কি নারী।

আর এভাবে চোখ খুলেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন তিনি। তিনি চোখ খুললে দেখা যায় তার চোখের নিচের পাতা থেকে উপরের পাতার দূরত্ব ১২ মিলিমিটার। মানে প্রায় পৌনে এক ইঞ্চি। তার খোলা চোখ দেখলে মনে হবে যেন মণি বেরিয়ে আসছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল ইনস্টাগ্রামে এই চোখ বড় করার ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে, কিম গডম্যান নামে এই মহিলাই বিশ্বে সবচেয়ে বড় করে চোখ খুলতে পেরেছেন। বলা হয়েছে, এই রেকর্ড ‘ফার্দেস্ট আইবল পপ’ ক্যাটাগরিতে রেকর্ড গড়ার স্বীকৃতি পেলেন।

ভিডিওটি পোস্ট হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। লাইক আর কমেন্ট তো আছেই সেই সঙ্গে বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা। অবাক চোখে চোখ খোলা দেখছেন অনেকেই।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

 

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360