অক্টোবরে তুরস্কে যাবেন অনন্ত-বর্ষা - Shera TV অক্টোবরে তুরস্কে যাবেন অনন্ত-বর্ষা - Shera TV

অক্টোবরে তুরস্কে যাবেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক:
কথা ছিল লাগাতার শুটিংয়ের মাধ্যমে চিত্রনায়ক অনন্ত জলিল তার নতুন ছবি ‘দিন : দ্য ডে’-এর কাজ শেষ করবেন। তবে তা হয়নি। গত মার্চে মাত্র দুই সপ্তাহের দৃশ্যধারণ বাকি থাকতেই করোনায় আটকে যায় ছবির কাজ। তাই আবারও শুটিংয়ে ফিরছেন তারা। আর এ জন্য তাদের যেতে হবে তুরস্কে। আগামী অক্টোবরের মাঝামাঝি দেশটিতে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনন্ত।

তিনি বলেন, ‘এরই মধ্যে ইস্তাম্বুল ও আনতালিয়ায় ছবিটির দৃশ্যধারণের অনুমতি পেয়েছি আমরা। তবে এখান থেকে আরও কয়েকজনের ভিসা পেতে হবে। আশা করছি, সেটি খুব শিগগিরি পেয়ে যাব। অক্টোবরেই ছবিটির কাজ শেষ করতে হবে। তা না হলে দেরি হয়ে যাবে। কারণ নভেম্বর ও ডিসেম্বরে তুরস্কে ভীষণ শীত পড়ে। তখন শুটিং করা কষ্টকর।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন : দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে ছবিটির দৃশ্যধারণ হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এ ছাড়া ইরান, লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম সারির তারকারা এতে যুক্ত আছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360