জয়ের জন্মদিনে অপুর আবেগঘন স্ট্যাটাস - Shera TV জয়ের জন্মদিনে অপুর আবেগঘন স্ট্যাটাস - Shera TV

জয়ের জন্মদিনে অপুর আবেগঘন স্ট্যাটাস

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে জয়। আজ তার জন্মদিন। ছেলের জন্মদিনে মা অপু বিশ্বাস ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘বাবা এবার তোমার জন্মদিনের কোনো আয়োজন-ই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই। আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।’

অপু বিশ্বাস সবার দোয়া চেয়ে লিখেন, ‘আপনারা যারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার।’

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360