কি ছিল যুক্তরাষ্ট্র-ইরানের গোপন বৈঠকে? - Shera TV কি ছিল যুক্তরাষ্ট্র-ইরানের গোপন বৈঠকে? - Shera TV

কি ছিল যুক্তরাষ্ট্র-ইরানের গোপন বৈঠকে?

সেরা নিউজ ডেস্ক:
পরমাণু বিষয়ে চূড়ান্ত সমঝোতায় উপনীত হতে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে গোপন বৈঠক শুরু হয়েছে বলে কুয়েতের একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে।

‘আল জারিদ’ নামে ওই সাময়িকীর এক প্রতিবেদনে দাবি করা হয়, ওমানে অনুষ্ঠিত ওই বৈঠকে দু’পক্ষই সহযোগিতামূলক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে তেহরান।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এ ধরনের মিথ্যা প্রচারণা শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেই কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে কোনো আলোচনার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই তার ভুল স্বীকার করে নিতে হবে, ইরানবিরোধী নির্যাতনমূলক নিষেধাজ্ঞা ও একতরফা বেআইনি যুদ্ধ বন্ধ করতে হবে।

তাহলেই কেবল পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে।

সূত্র: ইরনা

সেরা নিউ/আকিব

Developed BY: Shera Digital 360