ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে টুইট করে শুভ কামনা জানালাএন মোদি - Shera TV ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে টুইট করে শুভ কামনা জানালাএন মোদি - Shera TV

ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে টুইট করে শুভ কামনা জানালাএন মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মেলানিয়া ট্রাম্পসহ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমনটা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প টুইটারে এই বার্তা দেয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে তার ও  মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে টুইট শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে টুইট শেয়ার করেন নরেন্দ্র মোদি।

ক্যাপশনে তিনি বলেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করছি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের উপদেষ্টা হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।

ট্রাম্প টুইটে জানান, ‘আমরা ইতিমধ্যেই কোয়ারেন্টিনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করব। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব। ’

এদিকে ট্রাম্পের চিকিৎসক শ্যেন কোনলি এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উভয়েই ভালো আছে। তারা হোয়াইট হাউসেই থাকার পরিকল্পনা করছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360